ফরিদপুরে সাবেক যুবদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

ফরিদপুরে যুবদলের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবারের দাবি, হত্যাটিকে ডাকাতির চেষ্টায় হত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। পুলিশ বলছে, নিহতের নামে হত্যা, চাঁদাবাজির পাঁচটি মামলা রয়েছে। ব্যবসা নিয়ে বিরোধ আছে স্থানীয়দের সঙ্গেও।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাংগি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মিরান খান। তিনি একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের পুত্র। মিরান ওই গুচ্ছগ্রামে বসবাস করতেন। তিনি আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভাই ইরান খান জানান, মিরান মাছ ও বালুর ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান লোকজনের সঙ্গে তার বিরোধ চলেছিল। 

তার দাবি, এসবের জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে প্রতিপক্ষের লোকজন মিরানকে পিটিয়ে হত্যা করে। পরে গুচ্ছগ্রামেরই আরেকটি ঘরে নিয়ে যায়। সেই ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর