দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিতুমীরের শিক্ষার্থীরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় তারা কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করছিলেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে গুলশান-মহাখালী সড়কে প্রায় ১০ ঘণ্টা ধরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যস্ততম এ সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা।

এদিকে, রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল। সেখানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিপ্রা রানী মণ্ডলসহ কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুগ্মসচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা কথা বলেন। তারপরও শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। তারা তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ করার তাৎক্ষণিক ঘোষণা দেওয়ার দাবি করেন। এ ঘোষণা না দিলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। গণঅনশন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

এসময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্মসচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর