তৌহিদুলের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সংগঠনটি।

রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। 

এ সময় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদকে হত্যার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে।

আর ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনে তৎপর। এক মাসের মধ্যে তাদের অপসারণ করতে হবে।

তৌহিদুল হত্যার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানান তিনি।

আর যেন যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী খুন না হন, সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবী ফোরামের নেতারা।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ করতে রাজধানীজুড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।  
রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে দারুসসালাম থানা পুলিশ ও যৌথবাহিনী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর