মিরপুরে বাসে গুলি-আগুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম

রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন– ঘটনার মূলহোতা নেসার উদ্দিন ও তার সহযোগী দীপু।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে যৌথবাহিনী। 

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাতের ইশারায় থামায় একদল ব্যক্তি। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেজর সাহিদ আহসান ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে চাঁদা চাওয়ার পরও চাঁদা না পাওয়ায় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটায় নেসার উদ্দিন ও পিচ্চি মিন্টু।

তাদের ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে তিনি আরও জানান, সেটি পলাতক পিচ্চি পিন্টুর কাছে রয়েছে। পিচ্চি মিন্টু মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং লিডার। 

এদিকে নেসারের একটি অডিওতে কিলার আব্বাসের নাম উঠে আসলেও সেনাবাহিনীর কাছে কোনো সদুত্তর দিতে পারেনি নেসার। শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের সম্পৃক্ততা এখনও নিশ্চিত নয়।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর