নির্বাচনব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের আস্থা ছিলো না উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে।

রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আবুল ফজল বলেন, একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে। তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীর নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। 

তিনি আরও বলেন, ইতিপূর্বে ভোটার তালিকার তথ্যে নানা সমালোচনা ছিলো। এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ হচ্ছে। 

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর