সাবেক এমপি ডা. আজিজ গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এবং মিডিয়া উইংসের সহকারী পরিচালক সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. আল আমিন জানান, সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রয়েছে। ওই মামলায় রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। 

একাত্তর/এসি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর