দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি ড. রেজা খান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা (আইসিপি) ফেডারেল কর্তৃপক্ষের ব্লু ভিসা পেয়েছেন এমন ২০ টেকসই চ্যাম্পিয়নদের মধ্যে তিনি একজন।

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ব্লু ভিসা হলো দশ বছরের একটি আবাসিক ভিসা। যারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এবং বাইরে পরিবেশ সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের এ ভিসা দেয় আমিরাত সরকার।

ড. রেজা খান এর আগে দুবাই মিউনিসিপ্যালটি পাবলিক পার্ক এবং বিনোদনমূলক সুবিধা বিভাগে প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি দুবাই চিড়িয়াখানার প্রধান দায়িত্বে ছিলেন।

তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন। পাখি, বন্যপ্রাণী ও সংরক্ষণ বিষয়ে এক চলমান জ্ঞানের ভাণ্ডার তিনি। আমিরাতে পাখি ও বন্যপ্রাণীর শনাক্তকরণ ও সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি একজন জনপ্রিয় লেখক। ব্যক্তিগতভাবে তিনি মরুভূমি গবেষণার কাজও চালিয়ে যাচ্ছেন।

রেজা খান বলেন, আমি এই সম্মান এবং স্বীকৃতির জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রীর কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, এই সম্মাননা ও স্বীকৃতির জন্য আমি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে শুধু মানুষের জন্যই নয়, প্রকৃতির জন্য উন্নতি, সমৃদ্ধি ও মানবিকতার পথপ্রদর্শক। এই উদ্যোগ দেশটির পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতির স্বাভাবিক ধারাবাহিকতা, যা সত্যিকারের 'খলিফা'-র দায়িত্ব বহন করে। আমাদের সৃষ্টিকর্তা যে দায়িত্ব দিয়েছেন, তা হলো পৃথিবীকে রক্ষা ও লালন করা।  

আরবিএস
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন।
‘বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’- খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবী।
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব) বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক...
বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর