আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার খবরটি গুজব: রাষ্ট্রদূত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব) বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেছেন, এমন ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি তারা পাননি। 

শনিবার (২০ সেপ্টেম্বর) একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে, সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেছেন, সেটি দেশটির সাধারণ ভিসা ব্যবসায়ীর একটি ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয়।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারিভাবে এ রকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধিমূলক প্রচারণা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে মনে করেন তিনি। 

আরবিএস
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন।
‘বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’- খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবী।
বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ...
সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর