আইনের শাসন সমুন্নত রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

আইনের শাসন সমুন্নত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থার সকল অংশীদার- পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, আমি, অন্তর্বর্তী সরকারে কর্মরত সকলের সাথে এবং অন্যান্য লক্ষ লক্ষ বাংলাদেশির সাথে, বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দেশের সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টে বাংলাদেশে হাসিনা শাসনের অবসানের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ- স্বাধীন তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের এ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার খাতে হাসিনার দীর্ঘ শাসনামলের রেখে যাওয়া ‘কাঠামোগত ত্রুটি’ রয়ে গেছে। বাংলাদেশের এমন একটি সমাজে রূপান্তরের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।

তিনি এই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে কর্মরত সকলকে ন্যায়বিচার, আইন ও বাংলাদেশের জনগণের পাশে থাকার আহ্বান জানান, যাতে তারা আইন ভঙ্গকারী এবং নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘনকারী তাদের সহকর্মী ও অন্যদের জবাবদিহি করতে পারেন।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর