সাবেক এমপি ছানোয়ারসহ গ্রেপ্তার তিন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ছানোয়ার হোসেন ছাড়া গ্রেপ্তার বাকিরা হলেন -ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নাম্বার ওয়ার্ডের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারনামীয় ও এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী উক্ত মামলার তদন্তে প্রমাণিত আসামি।

একাত্তর/আরএ
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর