চার দিন কি গ্যাস বন্ধ থাকবে? যা জানালো পেট্রোবাংলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

‘আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে সর্বসাধারণকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার দিন পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন ভুয়া তথ্য দিয়ে একটি অসাধু মহল বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে নকল ‘ফটোকার্ড’ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এটি জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা মাত্র, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

গ্যাস সরবরাহের প্রকৃত চিত্র তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এর ফলে টার্মিনালটি থেকে পুনর্গ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এমতাবস্থায় আগামী চার দিন দৈনিক সর্বমোট গ্যাস সরবরাহ দুই হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কিছুটা কমে দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

জনগণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার ওপর আস্থা রাখতে সবার প্রতি আহবান জানানো হচ্ছে।

একাত্তর/এসি
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
দেশের ভূগর্ভে থাকা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
নির্বাচনের আগে জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ব পাঁচ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল করা হয়েছে একসঙ্গে।
পেট্রোবাংলা কার্যালয় থেকে চুরি হয়েছে সংস্থাটির চেয়ারম্যানের ল্যাপটপ। চুরি হয়েছে আরও কয়েকজন কর্মকর্তার দপ্তরের কাগজপত্র ও নগদ টাকা। রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোন চক্র এই ঘটনায় জড়িত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরের জন্য মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণ করতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচন। দেশটির...
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন...
চলমান পোশাক শ্রমিকদের নৈরাজ্যকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, এ...
ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই-ভোল্টেজ ড্রামা মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ! আর চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে উত্তেজনার পারদ কোথায় চড়ে, তা আবারও প্রমাণ করলো ক্রিকেট সমর্থকরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর