যতদিন ডেভিল থাকবে, ততদিন অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে, ততদিনই এই অপারেশন চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে হবে, নাহলে অগ্রগতি থেমে যাবে। জেলা প্রশাসকদের দুর্নীতি রোধে নিদের্শনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। পাশাপাশি নৌপুলিশ বাড়ানোর কথাও তুলেছেন। এছাড়া তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথাও বলেছেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর বাইরে গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর