ভেঙে যাওয়া ভ্যানের ওপর উঠে গেলো ট্রাক, নিহত পাঁচ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

বগুড়ায় একটি আঞ্চলিক সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল হঠাৎ ভেঙে যায়। এসময় একটি ট্রাক ওই ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন শ্রমিক নিহত হন। পরে প্রাণ হারান আরও দুই জন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া আদমদীঘির বাসিন্দা মুনসুররের ছেলে শহিদুল ইসলাম (৬০), দুপচাচিয়া বানিয়াদিঘীর সাইফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (৪৫), একই এলাকার অজিতের ছেলে মোজাহার (৬৫), মো. ওয়াহেদ আলীর ছেলে মেসবাহুল হক স্বাধীন (১৭) এবং ডিপুইল কাহালুর বাসিন্দা কাঙ্গালী সরদারের ছেলে ময়েন সরদার (৬০)। 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে পুলিশ জানায়, কাজ শেষে শুক্রবার রাতে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন পাঁচ শ্রমিক। মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোজাহার, সাদিকুল ও শহিদুল। 

আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক ময়েন সরদার এবং আরোহী মেসবাহুল হক স্বাধীন প্রাণ হারান।

দুপচাঁচিয়ায় থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর