বাসে ডাকাতি নারী লাঞ্ছনার পর সেবা দেন নাই ওসি, প্রত্যাহার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।  

নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায়নি। এ কারণে তাকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। তার দায়িত্বে অবহেলার আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। 

যাত্রীদের ভাষ্য, রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। রাত ১২টা ৩৫ মিনিটে বাসে ডাকাতি শুরু হয়। তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত তিনটা ৫২ মিনিটে ডাকাতেরা নেমে যায়।

এরপর বাসের চালক, তার সহকারী ও সুপারভাইজার নানা টালবাহানা করতে থাকেন। তারা বলেন, গাড়িতে তেল নেই। অবশেষে যাত্রীদের চাপের মুখে পড়ে তারা রাজশাহীর উদ্দেশে বাস ছাড়েন। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার পরে বাসটি বড়াইগ্রামে থানায় ঢোকানো হয়।

ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান। 

নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুব আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই বাসের যাত্রী বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা (নং-১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন) করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন।

একাত্তর/এসি
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর