ট্রাইব্যুনালে হাজির সাবেক ওসি আশরাফসহ পাঁচ জন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

জুলাই–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরামসহ পাঁচ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় বুধবার (৫ মার্চ) তাদের শুনানি হবে।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন- ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান। 

গত ৫ আগস্ট পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী বেশ উশৃঙ্খল ছিলো। ওইদিন কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে নির্যাতন করে, এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কনস্টেবল আকরামকে দ্বিতীয়বারের মতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া ৪ পুলিশ সদস্যকে গত ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

একাত্তর/আরএ
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সারাদেশে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর