ছুটির দিনেও পাসপোর্ট সেবা পাবেন কাতার প্রবাসীরা

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পোঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কাতারের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেয়া শুরু করেছে দূতাবাস। পাসপোর্ট ছাড়াও প্রবাসী কার্ড, এন আই ডি কার্ড, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। এসব সেবা নিতে প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে আসতে হবে। 

কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পোঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কাতারের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেয়া শুরু করেছে দূতাবাস।

সামাল শহরে শুক্রবার ছুটির দিনে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেবা দিয়েছে দূতাবাসের কর্মকর্তারা৷ই-পাসপোর্ট সেবা, প্রবাসী কার্ড, এন আই ডি কার্ড, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন সামাল শহরের প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার ছুটির দিনে প্রবাসীরা দূতাবাসের সেবা পেয়ে অনেক আনন্দিত৷

কাতার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের প্রথম লেবার কাউন্সিলর ড. মাসুদুল কবির জানান,অধ্যুষিত এলাকাগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে সরাসরি গিয়ে পাসপোর্ট আবেদন গ্রহণ, পাসপোর্ট বিতরণ ও পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য সেবা তাৎক্ষণিকভাবে দেবে। 

পাসপোর্ট সেবাপ্রাথীকে আসার সময় আবেদন ফরম, মূল পাসপোর্ট ও দুই কপি ফটোকপি, একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কাতারি আইডি ফটোকপি এবং পাসপোর্ট ফি নিয়ে আসতে হবে। ‘এ’ ক্যাটাগরির জন্য পাসপোর্ট ফি ৪০৪ কাতারি রিয়াল, এবং ‘বি’ ক্যাটাগরির জন্য ১২২ কাতারি রিয়াল ফি জমা দিতে হবে।

এআরএস
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর