হিজবুত তাহরীরকে দমনে সাহসী পদক্ষেপের পরামর্শ দিলেন বিশ্লেষকরা

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে, ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে মার্চ ফর খেলাফত নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যে মিছিল করেছে, তাতে করে পতিত আওয়ামী লীগ ও বাংলাদেশ বিরোধীরা নেতিবাচক প্রচারণার সুযোগ পেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 

তাই সরকারকে এসব বিষয়ে শক্ত ও সাহসী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিগোষ্ঠীকে সহযোগিতা করছে কিনা তাও খতিয়ে দেখার আহবান তাদের। 

শুক্রবার মার্চ ফর খেলাফত নামে রাজধানীতে শোডাউন করার চেষ্টা করে উগ্রপন্থি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে, রাজধানীজুড়ে ব্যানার পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধাহীন প্রচার চালায় দলটি। 

এভাবে আইন শংখলা বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে, হিজবুত তাহরিরের এই কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী প্রচারণা শুরু করেছে একটি মহল। বিগত দিনে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ জঙ্গিবাদের যে বয়ান দিতো, তাদের এই কর্মসূচি সেই বয়ানের পালেই হাওয়া দিয়েছে। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতেই হবে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিদেশি গোয়েন্দারাই এই জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে কিনা সে বিষয়েও অনেক বিশ্লেষকের সন্দেহ আছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহীদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ বিগত দিনে বলে এসেছে, তারা ক্ষমতায় না থাকলে দেশ জঙ্গীদের দখলে যাবে। তাদের সেই বয়ান বাস্তবায়ন করতে এখন নানা অপতৎপরতার শঙ্কা আছে। সরকার তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই গোষ্ঠীকে দমন করতে না পারলে; আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবার শঙ্কা করছেন অনেকে। 

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর