আশ্বাস পেয়ে কাজে ফিরলেন মেট্রোরেলের কর্মীরা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা। সেই সঙ্গে প্রায় দেড় ঘণ্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা।

এর আগে এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের চার কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হয়।

কর্মবিরতির ফলে মেট্রোরেল স্টেশনে নতুন টিকিট বা এমআরটি পাস দেয়া হচ্ছিলো না। এতে যাদের টিকিট নেই, তারা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করতে পারছিলেন। সবশেষ মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলে প্রায় দেড় ঘণ্টা পর আবারো মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়।

একাত্তর/আরএ
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর