সাংবাদিকদের ওপর হামলায় কারাগারে এসপি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

নাটোরে ভিডিও ও ছবি নেওয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্ত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। এসময় বিচারক দীর্ঘ শুনানী শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ করেন। এদিন আসামি ছাড়াই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, দুপুর একটার দিকে সাংবাদিকদের ওপর হামলার মামলার শুনানি হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিন আবেদন করেন। 

এর আগে গত ১১ মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ ও ছবি নিতে গেলে পুলিশ সুপার এসএম ফজলুল হক তাদের ওপর চড়াও হন।

ওই হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদি হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপারকে আসামী করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর