নিষিদ্ধ হিজবুত তাহরীরের সাত সদস্য রিমান্ডে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সাত সদস্যের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) উপপরিদর্শক মো. শাহীনুর রহমান ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৪০/১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে আকস্মিক মিছিল বের করেন ও সরকারবিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হতে থাকেন। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা অতর্কিতভাবে পুলিশ ওপর হামলা করেন। 
 
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা করা হয়েছে। 

আরবিএস
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর