রামিসা হত্যা: পেপারবুক প্রস্তুত, যেকোনো দিন হাইকোর্টে শুনানি

আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে পারে। 

এদিকে মামলার এই অগ্রগতি ও প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুন) সকালে ফাঁসির দণ্ড পাওয়া দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সকালে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই দিনই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে, কোনো মূলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।

এর আগে গত ৯ জুন ফাঁসির দণ্ড পাওয়া আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) নিম্ন আদালত থেকে হাইকোর্টে আসে। আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন দ্রুততম সময়ে পেপারবুক প্রস্তুত করায় এখন যেকোনো দিন এই চাঞ্চল্যকর মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে যাচ্ছে।

একাত্তর/এসি
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে...
ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শুরু হয়েছে।
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৮০ জনের।
কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ সাধারণ মানুষের মতো সারিতে দাঁড়িয়ে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য...
লক্ষ্মীপুর পৌর শহরে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর