‌‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলের ইঙ্গিত ফারুকীর

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর চার দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় ‘মঙ্গল শোভাযাত্রা’কে। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা।  শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে, নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ১৯৯০ সাল থেকে পরিচিতি পায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে। সেই নামে আবার পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল হতে পারে। তিনি জানান, নতুন নাম ‘নববর্ষ শোভাযাত্রা’ হতে পারে। তবে সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্য জাতি-গোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পর জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর এই স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না জানিয়ে ফারুকি বলেন, আগে শুধুমাত্র বাঙালীদের উৎসব থাকলেও এ বছর সব জাতি-গোষ্ঠীকে সঙ্গে নিয়ে স্মরণে রাখার মতো উদযাপন করা হবে। অভ্যুত্থান পরবর্তী নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা থাকবে, ইসলামি মূল্যবোধসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হবে বলে। 

ফারুকী বলেন, আগের যে কোনো বছরের তুলনায় এবার আলাদা ও ভিন্নমাত্রার আয়োজন হবে, যা ১৪ এপ্রিল সবার চোখে পড়বে বলেও জানান তিনি।

অভ্যুত্থান পরবর্তী প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন থাকছে। নিশ্চিত করলেন, বৈঠকে অংশ নেওয়া অনেকেই।

আর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ‍্যাপক নিয়াজ আহমদ খান জানান, বৈচিত্র্যের মধ‍্যেই ঐক‍্য ধরে রাখতে হবে।

এ বছর সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছেনা, নববর্ষের রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। আর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব এবার আর সম্মিলিত ‘বৈসাবি’ নামে নয়, বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব নামে উদযাপন করবে। 
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর