ধানমন্ডিতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো দুই

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুই জন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এনিয়ে এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের ৩/এ বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঐ বাসায় ডাকাতি করতে যায়।

এসময় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেলে প্রথমে চার জন ও পরে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, যেই পাঁচ ব্যক্তি আসামিদের ধরতে পুলিশকে সহযোগিতা করেছেন তাদের নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার ও সহযোগী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ডিএমপি।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর