গাজীপুরে গাড়ির ধীর গতি, চন্দ্রা মোড়ে অস্বস্তি, বেশি ভাড়ার অভিযোগ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম

ঈদ যাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ও স্বাভাবিক হতে শুরু করেছে। 

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী , চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও কিছুটা অস্বস্তি রয়েছে।

তবে সেখানেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি অনেকটা অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে চান্দনা চৌরাস্তায় জামালপুর, শেরপুরসহ বিভিন্ন রুটে এবং চন্দ্রা মোড়ে রংপুর, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায়  পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে। 

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে  যাত্রীদের চাপ আরও বাড়বে। 

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর