বান্দরবানে পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনার কবলে, আহত ২৫

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম

বান্দরবানে পর্যটকবাহী একটি মিনিবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নারী, শিশুসহ অন্তত ২৫ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুসহ তিন জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২)। 

আহতরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা বলে জানা গেছে। 

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত অন্যদের লামা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে তারা লোহাগাড়ায় ফিরে গেছেন। গুরুতর আহত বাসের সহকারী আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরা আসছে। তাকেও চট্টগ্রাম রেফার করা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর