জাপানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে ছয় যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে উদ্ধার করে।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৮৬ বছর বয়সী রোগী, তার ৬৮ বছর বয়সী পরিবারের সদস্য ও ৩৪ বছর বয়সী একজন ডাক্তারকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। হেলিকপ্টারে থাকা অপর তিন ব্যক্তির জ্ঞান ছিলো বলেও জানানো হয়েছে।

সোমবার এক হেলিকপ্টার অপারেটর কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকা পাইলট ও মেকানিক উভয়ই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনো বিপত্তির কারণ ছিলো বলে মনে হচ্ছে না। জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি বিষয়টি তদন্ত করবে।

আসাহি শিম্বুন দৈনিক জানায়, গত বছরের জুলাই মাসে একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হলে দুই জনের মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর