দুই ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে সরকারি ফান্ডে টাকা দাবির অভিযোগ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে আদালতে সরকারি ফান্ডে টাকা দাবির অভিযোগ এনে মামলা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি দায়ের করেন এক বালু ব্যবসায়ী। 

মামলায় বিবাদি করা হয়েছে বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে। 

মামলার তথ্যমতে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেন শ্রীবরদী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রি করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে সরকারি ফান্ডে ছয় লাখ টাকা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। পরে মাসুদ রানা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ করা হয়। 

বাদি গোলাপ হোসেন বলেন, শুরুতে আমাকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অপারগতা প্রকাশ করায় বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সেখান থেকেই মালামাল বুঝে নিতে। 

শেরপুর জজ কোর্টের অ্যাডভোকেট জাহিদুল হক আধার বলেন, দীর্ঘ ৯ মাস হলেও ইউএনও বালু বুঝিয়ে দিচ্ছে না। বার বার ভুক্তভোগী ঘোরাফেরা করলে তিনি এক পর্যায়ে সরকারি ফান্ডে ছয় লাখ টাকা দাবি করেন। তাই ভুক্তভোগী আদালতে মামলা করেছে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

তবে নালিতাবাড়ীর ইউএনও ফারজানা আক্তার ববি জানান, আদালত রায় দিয়েছে সাত কার্যদিবসে পুলিশের উপস্থিতি যার বালু তিনি বুঝে নেবেন। রায়ের তারিখ আগস্টে শেষ হয়েছে। এখন মার্চে এসে অভিযোগ কেন দিয়েছেন সেটি তিনিই ভালো জানেন।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর