অল্প হলেও প্রবাসীদের ভোট নিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসীদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় স্বল্প পরিসরে হলেও এই পদ্ধতিতে ভোট নিতে চায় নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণে এক কর্মশালা তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচন কমিশনসহ ২২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নেন। যারা প্রক্সি ভোট, অনলাইন ভোট ও পোস্টাল ভোটের বিষয়ে মতামত দেন। 

উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনা চ্যালেঞ্জিং, তবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। 

সিইসি জানান, বাস্তবতা বিবেচনায় প্রবাসীদের ভোট দেয়ার চূড়ান্ত পদ্ধতি ও পরিধি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেবো। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।

এর আগে কমিশন জানিয়েছিলো প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি ভোটেই যেতে হবে। প্রক্সি পদ্ধতির ভোটসহ তিনটি পদ্ধতি নিয়ে তখন থেকেই পর্যালোচনা চলছে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর