ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪। এর উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশ-ভারত সীমান্তে।

এর আগে গত ২৮ মার্চ দুপুরে বাংলাদেশে দু'দফায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিখটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ মাত্রার রিখটার স্কেলে অনভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো মিয়ানমারের সাগাইংয়ে। 
 
ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারেরও বেশি মানুষ মারা যান। আর আহত হন আরও কয়েক হাজার মানুষ। 
আরবিএস
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়।
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর