একদিনের ব্যবধানে আবারও বিপৎসীমা ছাড়ালো তিস্তা

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৯:৫৫ এএম

একদিনের ব্যবধানের আবারও বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। উজানে ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ডায়িলা পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি গ্রাম, পানিবন্দি হয়ে পড়েছেন পাঁচ সহস্রাধিক পরিবার। অথচ গতকাল বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর কয়েক দফায় পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টা থেকে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উজান ভারতের দোমোহানি পয়েন্টে সন্ধ্যা পর্যন্ত নদীর পানি বৃদ্ধি রয়েছে। দোমোহানি পয়েন্ট  থেকে পানির ওই ঢল তিস্তা ব্যারাজ পয়েন্টে আসতে কমপক্ষে ৬ ঘণ্টা সময় লাগবে। ওই ৬ ঘণ্টার ব্যবধানে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আরও বৃদ্ধি পাবে।    

পানি নিয়ন্ত্রণসহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কোথাও কোনো বাঁধে ভাঙন দেখা দেয়নি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছি।

এদিকে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের ওয়েব সাইটে দেখা যায়, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দোমোহানি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর  ওই পয়েন্টে পানি কমে বিকেল ৫টা পর্যন্ত বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দোমোহানি পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৮৫ দশমিক ৯৫ মিটার।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে নদীর পানি কমতে থাকে। রাত ১০টার দিকে নদীর পানি দোমোহানি পয়েন্টের ওয়ার্নিং লেভেলে (৮৫ দশমিক ৬৫ মিটার) নামবে। এদিকে দোমোহানি পয়েন্টে গেলো ২৪ ঘন্টায় ৯৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দোমোহানি কর্তৃপক্ষ। এমন তথ্য ওয়েব সাইটে দিয়েছে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের ওয়েব সাইটটি।

আরও পড়ুন: নোয়াখালীতে আলোচিত নারী নির্যাতনের মামলায় বাদির সাক্ষ্য গ্রহণ

উল্লেখ,উজানে টানা ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে গত ১২ আগস্ট রাত থেকে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। যা পরের দিনে ১৩ আগস্ট সকালে বিপৎসীমা অতিক্রম করে সারাদিন ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাতে পানি কমে ১৪ আগস্ট শনিবার থেকে সোমবার সারাদিন ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এরপর মঙ্গলবার সকাল থেকে পানি কমে বুধবার বিকেল ৩টা পর্যন্ত ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।  রাতে পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একাত্তর/এসি

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর