মে দিবসে পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী এক মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথব হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। 

এর আগে যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অংশ নেন দলের মহানগরসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

এসময় নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের নূন্যতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। 

এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে একমত বিএনপি। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। 

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর