বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই পুনর্গঠিত কমিটির বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পাশাপাশি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে এবং যুগ্ম আহবায়ক পদে মনোনীত হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
এছাড়া এই আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে জানা গেছে।
