বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০১:০৬ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সিন্টিমিটার ওপর দিয়ে বইছে। অন্যদিকে পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত পানি প্রবেশ করেছে হরিন বাড়িয়া, সাদার চর, কাওয়াজানি, রাখালগাছিসহ চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। 

পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম এলাকার পানি পরিমাপক মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এই পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক সালমা খাতুন জানান, পদ্মা নদীর পানি এক সপ্তাহ যাবৎ বৃদ্ধি পাচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

আরও পড়ুন: আজ পবিত্র আশুরা

অন্যদিকে উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডায়িলা পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপরে ছিলো। প্লাবিত হয়েছে উপজেলার ১৫টি চরগ্রাম।


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর