পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে প্রধান উপদেষ্টা, বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এসময় তিনি শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) তাকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েক ডজন বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ।

সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পৌঁছলে তাকে ভ্যাটিকানের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বাগত জানায়।

গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর তিনি দুই ঘণ্টাব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। যাতে বিশ্বের ১৩০ দেশের প্রধানরা অংশ নেন।

অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগে এবং শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনুস জাতিসংঘ সভাপতি এন্তেনিও গুতেরেসসহ বেশ কিছু বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে অন্যতম জার্মান চ্যান্সেলর ওলাফ শ্লোজ, ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একাত্তর/আরএ
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর