মিষ্টির পদত্যাগে শূন্য আসনে বিএনপির মনোনয়ন জমা এলিজার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, এদিনই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মনোনয়নপত্র জমা দিয়ে এলিজা জামান সাংবাদিকদের বলেন, আমি মনেকরি, ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন এবং নির্যাতিত তাদের প্রধানমন্ত্রী বেছে নেন। সেই হিসবে আমাকেও বেছে নিয়েছেন। আমি প্রাণপণ চেষ্টা করবো প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করার। 

তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২৭ অক্টোবর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর গত এক অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। একই দিনে জাতীয় সংসদ সচিবালয় থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। 
ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী এক বহুল আলোচিত মানহানি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। সোমবার উত্তর প্রদেশের সুলতানপুর জেলার একটি স্থানীয় আদালত এই...
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ মেটাতে ইউরোপের অন্যতম সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ নরওয়ের ওপর বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী অসলোতে অবস্থিত নোবেল কমিটি তাঁকে...
বালকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজনীতিতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। প্রায় এক দশক ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয়তাবাদী ও জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ছাত্র-জনতার...
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক জয়ের পর এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর