৬ বিভাগে করোনা ও উপসর্গে ৫০ মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৯:৩৫ এএম

করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ৭, খুলনায় ১, ময়মনসিংহে ১৩ জনের মৃত্যু হয়।

শুক্রবার (২০ আগস্ট) সকালে বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছেন একাত্তরের প্রতিনিধিরা।

চট্টগ্রাম সংবাদদাতা জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬১ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪০ জন ভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও তিন জন নারী। ১২ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি রাজশাহীতে, দুই জন চাঁপাইনবাবগঞ্জ, দুই জন নাটোর, একজন নওগাঁ, একজন পাবনা ও একজন মেহেরপুরের বাসিন্দা। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জন রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর ও একজনের বাড়ি নওগাঁয়।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের সাত গুণেরও বেশি এক হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন।

করোনাভাইরাসে সিলেটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৯৬০। ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। নতুন করো আক্রান্ত হয়েছেন ৩২১ জন। ১৩৪২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩.৯২ ভাগ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই ২ থেকে ৯ জন করে করোনা রোগী মারা যাচ্ছিলেন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে কেউ মারা যাননি। আজ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন মাত্র একজন। খুলনা মহানগরে দুটি বেসরকারিসহ পাঁচটি হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হয়। গতকাল একই সময়ের মধ্যে তিনটি হাসপাতালে ৪ জন মারা গিয়েছিলেন।

আরও পড়ুন: মশা দিবস আজ; দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ২৬৯ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/আরএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর