ছেলের পর মায়ের মৃত্যু, পাঁচ দগ্ধের শেষ জনের অবস্থাও আশঙ্কাজনক

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:৪১ এএম

গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ানের মৃত্যুর পর তার মা পারভিন আক্তারও (৩২) মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। চিকিৎসাধীন অবস্থায় বেঁচে থাকা শেষ শিশুটির অবস্থাও আশঙ্কাজনক। ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন পাঁচ জন।

রোববার (৪ মে) সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পারভিন আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

তিনি জানান, পারভিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন তানজিলা নামের ১০ বছর বয়সী এক শিশু ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি আছে, তার অবস্থা আশঙ্কাজনক।

গত ২৭ এপ্রিল রাতে গাজীপুর নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। পরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরদিন ২৮ এপ্রিল সকাল সোয়া ৯টার দিকে দগ্ধদের এক জন সীমা আক্তার (৩০) জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো। এর একদিন পর ২৯ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তাসলিমা আক্তার (৩০) নামে দগ্ধ আরো এক নারীর মৃত্যু হয়। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ানের মৃত্যু হয়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিলো।

একাত্তর/আরএ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
চট্টগ্রামের হালিশহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শাখাওয়াত হোসেন (৪৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 
গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা পারভিন আক্তারের পর মারা গেলো ১০ বছর বয়সী শিশু তানজিলা। এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।
রাজধানীর বংশাল বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর