দোহা থেকে ঢাকার পথে খালেদা জিয়া

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:০১ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিমান দোহা থেকে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া র‌য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করে।

খালেদা জিয়ার সঙ্গে আছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে, বাংলাদেশ সময় রাত ৯টার পরে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনী জাইমা রহমান। তার সাথে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

দেশে পৌঁছে দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন। দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানি হয়ে গুলশানে আসবেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গেল ৭ জানুয়ারি যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে  ছিলেন বিএনপি চেয়ারপার্সন।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ মাহফিলে দলটির শীর্ষ নেতারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ...
সারাদেশে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র মোকাবিলা করেই...
দেশে চলমান গ্যাস ও জ্বালানি সঙ্কটের কারণ সরকারের কোনো ব্যর্থতা নয়, বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের আন্তর্জাতিক প্রভাবই এর মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব ইআরডির মাধ্যমে চীনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আট শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক।
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর