নির্বাচন সুষ্ঠু হলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে: জয়নুল আবদিন

আপডেট : ১৪ মে ২০২৫, ০২:৩২ পিএম

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে বলে আশাবাদী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদেরকে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ মে) সকালে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে ফার্মেসি অ্যাসোসিয়েশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। তিনি বলেন, নির্বাচন চায় না এমন অনেকেই এখন এলাকায় এলাকায় প্রার্থী দিয়ে ইতিমধ্যে নির্বাচন শুরু করে দিয়েছেন।

এসময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন -শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার হয়ে যারা আয়নাঘর বানালো তারা বহাল রয়েছে, আয়নাঘরও রয়ে গেছে।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত কমিটিকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন তিনি।

একাত্তর/আরএ
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র ঈদের দিনে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর