তারেক রহমানের নির্দেশনায় জাবিতে ফ্রি হেপাটাইটিস বি টিকা

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:০৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ে এর উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আর সার্বিক তত্ত্বাবধান ছিলো জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

অনুষ্ঠানে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

বক্তব্যের শুরুতে তিনি বিগত গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা সব শহীদদের স্মরণ করেন। হেপাটাইটিস বি ভ্যাক্সিনের গুরুত্ব তুলে ধরেন এবং তারেক রহমানের নির্দেশে এরকম একটি মহৎ উদ্যোগের আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এই আয়োজনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, দেশে টিকাদান কর্মসূচি ইপিআই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৯ সালে চালু হয় এবং এই হেপাটাইটিস বি ভ্যাক্সিন ইপিআই শিডিউলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে অন্তর্ভুক্ত করেন, যার সুফল দেশবাসী পেয়েছেন। 

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাসহ ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

একাত্তর/এসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মোবাইল বন্ধ করে র‍্যাগ দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই বিভাগের ৫৩তম ব্যাচের ১৬...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর