জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, ১২ ছাত্র বহিষ্কার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা আদেশ লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ আলী রেজার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (নবীন) ১৩ জন শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মাঠে ডেকে নিয়ে যান ৫৪তম ব্যাচের ওই শিক্ষার্থীরা। সেখানে ‘ম্যানার’ বা আচরণ শেখানোর কথা বলে নবীন শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন (র‍্যাগিং) চালানো হয় বলে অভিযোগ ওঠে।

গভীর রাতে মাঠের মধ্যে র‍্যাগিংয়ের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা এবং একজন সহকারী প্রক্টর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে প্রক্টরিয়াল বডি ভুক্তভোগী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক তদন্তে র‍্যাগিংয়ের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং শিক্ষার পরিবেশ সুরক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একাত্তর/এসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর