বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:৩৯ এএম

ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি খুব কম হলেও স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছে কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে। এতে যে কোনো সময়ে ডেঙ্গু রোগী বাড়তে পারে। তবে, ঢাকার দুই সিটির স্বাস্থ্য অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ থাকায় এই জীবাণুর গতিবিধি অজ্ঞাতই থাকছে।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে দেখা যায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে।

পরিসংখ্যান বলছে, এখনো ঢামেকে রোগী ভর্তি আছে ১৪ জন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে এই বছরে এই হাসপাতালেও সবচেয়ে বেশি, ৬ জন মারা গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ দেশের দক্ষিণের জেলাগুলো থেকে এসেছেন।

ঢাকার প্রতিটি হাসপাতালে কমবেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে, বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ১০৭ জন ভর্তি আছে বরিশাল বিভাগে। এরপরে যথাক্রমে ঢাকা, সিলেট, রংপুরসহ অন্যান্য বিভাগ রয়েছে।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, এখন ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির হার কম থাকায় স্বস্তির কোনো সুযোগ নেই। যেহেতু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এটাই এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত সময়। যে কোনো সময়ে এডিস মশার প্রকোপ বেড়ে যাওয়া শঙ্কা হতে পারে। যদিও আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর এই তিন মাস ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকির সময় হিসেবে ধরা হয়।

কীটতত্ত্ববিদরা বলছেন, ৫ আগস্টের পর থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এডিস মশার জরিপ কার্যক্রম স্থগিত রয়েছে। এই জরিপ ১০ মাস থেকে  স্থগিতে ঢাকার দুই সিটিতে এডিস মশার ঘনত্ব সঠিকভাবে জানা যাচ্ছে না। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে আবহাওয়াবিদ সাইনুল ইসলাম জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টির মাত্রা বাড়বে।

একাত্তর/আরএ
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর