ডেঙ্গু মোকাবিলায় সার্বিক পরিস্থিতি নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

যেভাবে হাম মোকাবিলা করেছি তারচেয়েও নৈপুণ্যের সাথে ডেঙ্গু মোকাবিলা করতে চাই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে। 

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্বাস্থ্য খাতের অংশিজনদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা সহজলভ্য করতে ডাক্তারদের ভিজিট ও বেড ভাড়া নেওয়া যাবে না। রোগী শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবেন। 

পাশাপাশি ধনী-দরিদ্র নির্বিশেষে সব ধরনের ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ৮০ শতাংশ ফি মওকুফ করা হবে বলেও জানান তিনি।  

মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে দেশজুড়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমরা এমন পদক্ষেপ নেবো, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। জলে ও স্থলে স্প্রে করা হবে। আমরা একটি ট্যাবলেট ব্যবহার করবো, যাতে লার্ভা মরে যায়। আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে জলে দেবো, ড্রেনে দেবো, ডোবার পানিতে দেবো, জমা পানিতে দেবো।

এছাড়া বাড়ির ছাদে বা গ্যারেজে পানি জমে লার্ভা সৃষ্টি হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। 

আরবিএস
বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টেকসই...
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর