সকাল ১১টায় সমাবেশ, জুমার পর গণঅনশন জবির

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:৫১ এএম

তিন দফা দাবিতে অনড় অবস্থানের পর নতুন আরেক দাবি যুক্ত করে সকাল ১১টা থেকে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী সবাই।

শুক্রবার (১৬ মে) দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ১৪ মে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখা করতে আসেনি কোনো প্রতিনিধি। তাই সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী তিন দফা দাবির সঙ্গে আরও এক দাবি যুক্ত করে চার দাবিতে বাদ জুমা গণ অনশন কর্মসূচি করবেন তারা। 

এ উপলক্ষে ধীরে ধীরে কাকরাইল মোড়ে জড়ো হতে শুরু করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা ৭০ শতাংশ শিক্ষার্থীদের জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করা ও স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা; এই তিন দফা দাবিতে গেলো ১৪ মে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমূখে লং মার্চ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কাকরাইলে অবস্থান নেয়। 

একাত্তর/এসি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
চার দফা দাবিতে গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
দাবি না মানলে কাকরাইল না ছাড়া ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ন্যায্য দাবি...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর