রাজবাড়ীতে ঘর থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:৫৮ পিএম

রাজবাড়ীতে নিজ ঘর থেকে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ, ওই যুবক এক নারীর গোসলের ভিডিও করেছিলেন। তবে পুলিশের দাবি, ভিডিও নয়, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রুপল শেখ (৩০)। তিনি ওই গ্রামের জিন্নাত শেখের ছেলে। রুপল পেশায় ভ্যানচালক ও শ্রমিক ছিলেন। 

স্বজনরা জানান, এক নারীর গোসলের ভিডিও করার অভিযোগে রুপলকে মঙ্গলবার রাফিজুল ও তার পরিবারের লোকজন মারধর করে। বুধবার সকালে সে ঢাকায় চলে যায়। স্থানীয় মাতবররা শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাকে বাড়িতে ডেকে আনা হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যার দিকে রাফিজুল, রাসেল, সৌরভসহ সাত থেকে আট জন রুপলকে ঘরের ভেতর থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তারা মরদেহ সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তার দাবি, মোবাইলে ভিডিও ধারণ নয়, চোর সন্দেহে তাকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

একাত্তর/এসি
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর