শেকলে বাঁধা ইয়াসিরের জীবন

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১৯ পিএম

হাত-পা আর গলায় শেকল বেঁধে রাজধানীর পথ হাঁটছে এক কিশোর। নাম বলত পারলেও ভুলে যায় নিজের ঠিকানা। তাই হাতে খোদাই করে লেখা ভাইয়ের ফোন নাম্বার।

সিনেমা নয় বাস্তবেই ১৪ বছরের এই কিশোরের খাওয়া, ঘুম সবই চলে শেকলে বাঁধা অবস্থায়। এ জীবন থেকে মুক্তি চান ইয়াসির। কবিরাজ আর ঝাড়ফুঁকে কাজ হয়নি। বাবা-মায়ের সামর্থ্য নেই চিকিৎসার। একাত্তর টিভি কথা বলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটে। চিকিৎসা করতে আগ্রহ জানান পরিচালক।

মোহাম্মদপুরের রায়রে বাজার বদ্ধভূমিতে ভর দুপুরে হঠাৎ চোখ আটকে যায় টিম একাত্তরের। গলা, হাত-পায়ে শেকল বেঁধে আপন মনে ঘুরছে এক কিশোর। কিছুটা সময় প্রতিবেদক তাকে অনুসরণ করেন। একসময় কাছে গিয়ে নাম জানতে চাইলে কিশোরটি জানান, তার নাম ইয়াসির, ঠিকানা রায়েরবাজার। এর বেশি জানে না।

এরপরেই দেখা হয় ইয়াসিরের মা রিনা বেগমের সাথে।

প্রতিবেদক কথা বলতে চাইলে, ফুচকা আর জুস খাওয়ার আবদার করে ইয়াসির। এরপর কথা বলতে রাজি হয় সে। ফুচকা আর জুস খাওয়ার পর গল্পের ডালি খুলে বসে ইয়াসির। জানায় স্কুলে যেতে চায় সে, খেলতে চায় ফুটবল। কিন্তু সে বন্দী, হঠাৎ হঠাৎ বাসে উঠে চলে যায় অজানা গন্তব্যে। এভাবেই কক্সবাজার, খুলনা, রংপুর, চিটাগাং, রাজশাহী, সদরঘাটসহ নানা জায়গায় ঘুরে বেড়িয়েছে। ঠিকানা মনে থাকে না, তাই ফিরে আসতেও পারে না।

মা রিনা বেগম জানান, ২০১১ সালে জন্ম ইয়াসিরের। ৬ বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ছে। এরপর মাদ্রাসার কড়া শাসন আর হুজুরের মারের ভয়ে পালিয়েছে মাদ্রাসা থেকে। এরপর ধীরে ধীরে ইয়াসিরের ভুলে যাওয়া রোগ শুরু হয়।

ইয়াসিরের ঠিকানা নিয়ে প্রতিবেদক সেদিন ফিরে আসেন। দু’দিন পর সকালবেলা হাজির হন আড়াইল্লাবাজারের ৮ ফিট বাই ১০ ফিটের ইয়াসিরদের ঘরে। দিন রাত ২৪ ঘণ্টাই শেকলে বাঁধা তার জীবন।

বড়বোন সুখী বেগম। যদিও সুখী হতে পারেননি বা সংসারই করেননি ভাইকে দেখাশোনার জন্য। আর বড় ভাই শুকুর আলীকে নিজের কাজকর্ম ছেড়ে প্রায়ই চলে যেতে হয় ইয়াসিরকে খুঁজতে। এরমাঝে সাভারে গিয়ে বড় দুর্ঘটনারও শিকার হয়েছিলো ইয়াসির।

গজনী সিনেমার আমির খানের মতো একসময় ভাইয়ের হাতে ট্যাটু করে মোবাইল নাম্বার লিখে দেয় বড় ভাই। তাই এখন চলে গেলেও একসময় ফিরে আসতে পারে। কেউ না কেউ ফোন দিয়ে বাসায় খবর দেয়।

আগে না করালেও এখন পরিবারের সদস্যরা ইয়াসিরের চিকিৎসা করাতে চান। আর্থিক সক্ষমতা নেই সে কথাও জানালেন তারা। যদি কেউ সহযোগিতা করে, তবেই সম্ভব।

ইয়াসিরেরও -এই জীবন ভালো লাগে না। রাস্তায় বের হলে আইসক্রিম খেতে, মুক্ত মাঠে খেলতে মন চায় তার। কিন্তু কেউ খেলায় নিতে চায় না। তাই মাঝে মাঝে চলে যায় বিভিন্ন জেলায়।

প্রতিবেশীরা জানায়, কোনো ধরনের হিংস্রতা বা রাস্তাঘাটে সে কাউকে বিরক্ত করে না ইয়াসির। পরিবারের সম্মতি নিয়ে একাত্তর ইয়াসিরের ছবি আর ভিডিও দেখায় মানসিক চিকিৎসকদের। তারা বলছেন, সমস্যাটি নিরাময় যোগ্য। বিনামূল্য তার চিকিৎসায় আগ্রহী জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান।

চিকিৎসকের কথা অনুযায়ী ইয়াসিরকে হাসপাতালে আনার জন্য একাত্তর টিম যখন আবার যায় রায়ের বাজারে পথে। তখন মা রিনা জানান, ইয়াসির আবারো ঘর ছেড়েছে। এবার ফিরলেই নিয়ে যাবেন চিকিৎসকের কাছে। ইয়াসিরের চিকিৎসায় সকলের সহায়তাও চান তিনি। তার চিন্তা, তাদের মৃত্যুর পর কে দেখবে ইয়াসিরকে?

 

একাত্তর/আরএ
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর