সাভারে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৫, ০১:০০ পিএম

সাভারের কলেজ রোডে শাহীন নামে এক রঙ মিস্ত্রির মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মেহেদী হাসান বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২৩ মে) বেলা ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪।

র‌্যাব জানায়, আগের শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংক কলোনির কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে শাহীনের মাথায় গুলি করে মেহেদী। পরে তিনি পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে প্রাথমিকভাবে মেহেদীকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান ও পরে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, শাহীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর