তিন মামলায় আইভীর জামিন নাকচ

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।

সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালত জামিন আবেদন নাকচ করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের তিন সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর নাদিম হত্যাচেষ্টা এ তিনটি মামলায় আইভীর জামিন নাকচ হয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলাগুলোর এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার নাম নেই। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, তিন মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে  আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আলাদা পাঁচটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর