নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী।

সোমবার (২ জুন) দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক অংশ নেয়। 

দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। 

তিনি আরও বলেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে, বিলম্ব না করে, আদালতের রায় যাতে দ্রুত কার্যকর এটা করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চেয়ে বড় কথা আদালত আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের রাইট। এই রাইট আমরা ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটা করবেন বলে আমরা আস্থা রাখতে চাই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববারের আপিল বিভাগের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিলো, সে অবস্থা ফিরিয়ে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে। যেমন- ২০০৮ সালে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং এমপি নির্বাচিত হয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের নিবন্ধন বাতিল করার আগে প্রতীকও ছিলো।

বৈঠক অংশ নেয়া জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবীরা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।

এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর