ফারুকের অপসারণ কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির কার্যক্রম চালিয়ে নেওয়ার আদেশও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত বিষয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (৩ জুন) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের দ্বৈত বেঞ্চ এসব আদেশ দেন।

রুল জারির পর বিসিবির আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম আদালতে বলেন, বর্তমান যে বোর্ড, তারা যেন দায়িত্ব চালিয়ে যেতে পারেন, সেই মর্মে আদালতের আদেশ প্রয়োজন। নইলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। এরপরই হাইকোর্ট আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডকে দায়িত্ব চালিয়ে যাওয়ার আদেশ দেন।

গত এক জুন বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বিসিবি সভাপতি হিসেবে নিয়োগের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচ জনকে রিটে বিবাদি করা হয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর